সোনারগাঁওয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৪:৪৯ পিএম
সোনারগাঁওয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

সোনারগাঁয়ে ফুটবল খেলার সময় বল পুকুরে পড়ে গেলে বল তুলতে গিয়ে গতকাল শুক্রবার দুপুরে পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী জানায়, দুই ভাই আদনান (১০) ও আব্রাহাম (৭) সকাল ১২টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে বল নিয়ে খেলা করছিল। তাদের পরিবারের লোকজন তাদের দেখতে নাপেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে নেমে খুজতে গেলে একে একে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। উদ্ধারকৃত দুই ভাইকে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। স্থানীয়দের ধারনা, খেলতে গিয়ে বল পুকুরের পানিতে পড়ে গেলে পানি থেকে বল তুলতে গিয়েই তাদের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে। তারা কয়েক বছর যাবৎ কাঁচপুরের রায়েরটেক খাঁন বাড়ির নিজাম খাঁনের বাসার ভাড়াটিয়া। তাদের বাবা জিয়া সিদ্ধিরগঞ্জ ইপিজেডে কর্মরত।  মৃত দুই শিশু আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজার এলাকায় আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। সোনারগাঁ থানার ওসি মোঃ মহিববুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে