আশাশুনিতে

গণভোটের রায় বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৭:২৩ পিএম
গণভোটের রায় বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াত। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায় আশাশুনি বাজারে এ অনুষ্ঠান করা হয়।   গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের আমীর, সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। পথচারি ও দোকানদারদের উদ্দেশ্যে  তিনি বলেন, গণভোট মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে দলীয়করণ বন্ধ হবে, একনায়কতন্ত্র বন্ধ হবে, সংসদে উচ্চ কক্ষ গঠন হবে। এজন্যই বিএনপি গণভোট মানে না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এজন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাও. আনওয়ারুল হক, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই, সহ-সেক্রেটারী এসএম শহিদুজ্জামান বাবলু, ডাঃ রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে