দৌলতখানে দোকান ঘর দখলে নিতে সংঘর্ষ, আহত ১২

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ১১:০৪ এএম
দৌলতখানে দোকান ঘর দখলে নিতে সংঘর্ষ, আহত ১২

ভোলার দৌলতখানে বিবদমান একটি দোকান ঘর দখলে নিতে রক্তক্ষয়ী হামলা করেছে প্রতিপক্ষ। ঘন্টা ব্যাপী এ রক্তক্ষয়ী  সংঘর্ষে  উভয় পক্ষের কমপক্ষে অন্তত ১২ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংঘর্ষের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহতদের মধ্যে  ৮ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ফরিদকে উন্নত চিকিৎসার জন্য  বরিশালে নেয়া হয়েছে বলে জানা গেছে।  শুক্রবার জুমার নামাজের পূর্বে  উপজেলার চরখলিফা ইউনিয়নের মিয়ার হাটে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,  চরখলিফা ইউনিয়নের ৪  ওয়ার্ডের দাইমুদ্দিন  বেপারী বাড়ির  শাখাওয়াত হোসেন দীর্ঘ কয়েক যুগ ধরে মিয়ার হাটে ওই দোকান ঘরে  হোটেল রেস্টুরেন্টের ব্যবসা চালিয়ে আসছেন।  অপরদিকে  একই বাড়ির  ফরিদ গংরা ওই ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের মালিকানা দাবি করে লোকজনের উপস্থিতিতে প্রকাশ্যে দিবালোকে   দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাদে। জানা যায়, দোকানের মালিকানা নিয়ে এর আগে কয়েক দফা স্থানীয়ভাবে মীমাংসার জন্য শালিস বৈঠক হলেও কোন সূরহা হয়নি।    সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার সকালে সে ব্যবসা প্রতিষ্ঠানে সংস্কারের কাজ করছিলেন। এসময় ফরিদ গংরা দলবল নিয়ে  সংস্কার কাজে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে  বাগবিতণ্ডা সৃষ্টি হয়।  একপর্যায়ে ফরিদ ও তার চাচাতো ভাই মাকসুদ ধারালো অস্ত্র  ও লাঠিসোঁটা  নিয়ে  শাখাওয়াতের  ওপর হামলা করে। এতে শাখাওয়াত হোসেনসহ  ৬ জন আহত হন। আহতরা হলেন,  শাখাওয়াত (৪০) রাজিব (২৭) নাজিম (৩২) শহিদুল ( ২৬) ।  আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন  শাখাওয়াত হোসেন আরও জানান,  পৈত্রিক সূত্রে  পাওয়া জমিতে ঘর তুলে দীর্ঘদিন  ধরে হোটেল ব্যবসা চালিয়ে আসছেন তিনি।  এদিকে ফরিদ গংদের নুরুল ইসলাম বলেন,  শাখাওয়াত হোসেন ফরিদের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে হোটেল ব্যবসা করছেন। বর্তমানে  সে ওই দোকানঘর নিজের বলে দাবি করে। দোকান ঘর নিয়ে আদালতে  মামলা চলমান আছে । হামলায় তাদের ৬ জন আহত হয়। দৌলতখান থানা অফিসার ইনচার্জ (তদন্ত)  বিপুল চন্দ্র দাস আমার দেশকে  বলেন,  অভিযোগ  পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে