গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী প্রতিষ্ঠান মিলায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকারের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের সহ-পরিচালক মোছা. মনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিক টিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক অমূল্য চক্রবর্তী, মোশাহেদুল ইসলাম, আব্দুল্লাহ আল আরিফ নোমান, সহকারি শিক্ষক শাহ মোহাম্মদ মুজাহিদ আনোয়ার, সরদার মুহাম্মদ মাহমুদুল আলম, অনুরাধা রায়, শিক্ষার্থীদের মধ্যে আল রাফি মন্ডল, সুবাঈদ ইসলাম প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী ফাহিমা ইসলাম বাঁধন। এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান হতে এসএসসি পরীক্ষায় ১১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।