বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী সার্কিট হাউজে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুইজনের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি রাজশাহীতে শিল্পায়ন সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়। নগর উন্নয়ন ও শিল্পখাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় করেন তারা। এ সময় রাজশাহীর সার্বিক উন্নয়ন, বিশেষ করে বস্ত্র ও পাট খাতকে ঘিরে নতুন উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে বলে জানা গেছে।