ফরিদপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী সাদ্দাম শেখ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০২:৪৩ পিএম
ফরিদপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী সাদ্দাম শেখ গ্রেফতার

গত ৩১ মার্চ সন্ধ্যায় আসামি সাদ্দাম শেখ (৩০) মোবাইল ফোনের মধ্যেমে ভিকটিম (৩০)’কে অটোরিকশায় ঘোরাফেরার উদ্দেশ্যে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যায়। আসামি সাদ্দাম শেখ ভিকটিমের পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম সরল বিশ্বাসে সেই স্থানে গেলে আসামি সাদ্দাম শেখ’সহ অন্যান্য আসামিরা সংঘবদ্ধভাবে ভিকটিমকে মারধর করে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আসামিগণ ভিকটিমের সাথে থাকা প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা মূল্যমানের  স্বর্ণালঙ্কার এবং নগদ ৩,৫৭০/- (তিন হাজার পাঁচশত সত্তর) টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভিকটিম নিজেই ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ৮৮, তারিখ- ০১/০৪/২০২৬ ধারা- ৩২৩/৩৭৯/ পেনাল কোড ১৮৬০ তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামীদ্বয়কে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ০৯ এপ্রিল রাতে  র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী সাদ্দাম শেখ (৩০), পিতা- টুকু শেখ, সাং- দক্ষিণ গঙ্গাধরদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে