অ্যাম্বুলেন্সে ফিরে গেলেন ঢাকা

সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হলেন ত্রাণমন্ত্রী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ০২:৫৩ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০২:৫৩ পিএম
সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হলেন ত্রাণমন্ত্রী

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার জন্য আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। এখানে নামার পর দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন। এ সময় তিনি নিজেকে অসুস্থ বোধ করেন। পরে সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে দেয়া হয় প্রার্থমিক চিকিৎসা। কিন্তু তিনি আরো অসুস্থবোধ করলে সফর বাতিল করে ঢাকা থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স ফিরে যান। ১১ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ  আলহাজ্ব আব্দুল গফুর সরকার। তিনি জানান, দুই দিনের সফরে লালমনিরহাট যাবেন তিনি। এ উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে আসেন সৈয়দপুর বিমানবন্দরে। বিমান থেকে নেমে তিনি রেস্টরুমে  বসেন এবং সেখানে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন তিনি। দ্রুত তাঁকে নেয়া হয় সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে এবং দেয়া হয় চিকিৎসা। এরপর ঢাকা থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ফিরে যান।

আপনার জেলার সংবাদ পড়তে