মেহেরপুরের ২ সীমান্তে গাঁজা ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৩:২১ পিএম
মেহেরপুরের ২ সীমান্তে গাঁজা ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার

মেহেরপুরের গাংনীর পৃথক দুটি সীমান্ত থেকে গাঁজা ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি। শনিবার উপজেলার কাজিপুর ও খাসমহল সীমান্ত এলাকা থেকে পরিতক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। ৪৭ বিজিবি থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেঁতুলবাড়ী বিওপি’র টহল দল খাসমহল এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার অনুমানিক মূল্য ১৭,৫০০ টাকা। এদিকে শেওড়াতলা বিওপি’র টহল দল কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৪০,০০০ টাকা। উদ্ধারকৃত মাদক গাংনী থানায় জিডি মূলে জমা দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে