ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি সুজন শেখ রাজধানীর হাজারিবাগে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৪:২৯ পিএম
ফরিদপুরে ধর্ষণ মামলার আসামি সুজন শেখ রাজধানীর হাজারিবাগে গ্রেফতার

গত ০২ এপ্রিল সকাল ০৯টায় আসামি সুজন শেখ(৩৫) ভিকটিমকে তার বসতবাড়ী হতে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি আবাসিক হোটেলে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এ ঘটনায় গত  বুধবার ০৮তারিখে ভিকটিম নিজেই ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ২৩, তারিখ- ০৮/০৪/২০২৬ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) রুজু হয়| উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১০ এপ্রিল বিকেলে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত  ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী সুজন শেখ (৩৫), পিতা- মৃত হালিম শেখ, সাং- পশ্চিম আলীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে