গফরগাঁওয়ে মিথ্যা মামলার প্রতিবাদে আলোচনা সভা

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ০৪:৫৫ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৪:৫৫ পিএম
গফরগাঁওয়ে মিথ্যা মামলার প্রতিবাদে আলোচনা সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাওনা ইউনিয়নে মিথ্যা হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নে ধোপাঘাট দক্ষিণ পাড়া শামছুদ্দিন মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল । সভায় বক্তব্য রাখেন হানিফ খান, খোকা, শ্যামল সহ স্থানীয় ব্যাক্তিবর্গ। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে