দিনাপুরের ঘোড়াঘাট প্রানিসম্পদ কার্যলয়ের আওতাধীন অনগ্রসর নৃগোষ্ঠী পরিবারের মাঝে ছাগল,ছাগলের খাদ্য,ছাগলের গৃহনির্মান উপকরণ ও উপজেলা সমাজ সেবা কার্যলয়ের আওতাধীন আর্থীক অনুদান বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এ, জেড,এম জাহিদ হোসেন। শনিবার বেলা সাড়ে ৫ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিনের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আল মামুন কায়সার, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বক্তব্য শেষে প্রধান অতিথি নৃগোষ্ঠী পরিবারের মাঝে ছাগলসহ উপকরণ ও ৪৪ জন নৃগোষ্ঠীর হাতে ২হাজার টাকা করে অনুদান তুলে দেন। অনুষ্ঠান শেষে তিনি উপজেলার ৪টি সড়ক উদ্বোধন করেন।