বাজিতপুরে ফেরীঘাটে ট্রাকের নিচে পড়ে পথচারী নিহত

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৬:৪৯ পিএম
বাজিতপুরে ফেরীঘাটে ট্রাকের নিচে পড়ে পথচারী নিহত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় পাটুলী ফেরী ঘাটে ট্রাকটি সিলেট থেকে টাইলস বোঝাই করে আসা ট্রাকটি ব্রেক ফেল করে আজ বিকেল ৪ টা ১৫ মিনিটে ঘোড়াউত্রা নদীতে পড়ে ১ জন পথচারীর মৃত্যু হয়।  এসময় ইসরাফিল মিয়ার ছেলে আপন মিয়া (৩০) ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তার গ্রামের বাড়ী দিঘীরপাড় ইউনিয়নের শাহপুরের মোহাম্মদপুর গ্রাম বলে পুলিশ নিশ্চিত করেন। পুলিশ জানায়, বর্তমানে তার লাশ জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগারে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ময়নাতদন্ত হয়নি বলে থানা পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে