রূপান্তরের আয়োজনে

সিপিআইপি অ্যাক্টিভিষ্টদের দ্বি-মাসিক সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৮:১১ পিএম
সিপিআইপি অ্যাক্টিভিষ্টদের দ্বি-মাসিক সভা

এনজিও ‎রূপান্তরের আয়োজনে কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিপিআইপি) সদস্যদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিটিআইপি সদস্য সাফিরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়। সভায় গত দুই মাসের কার্যক্রম পর্যালোচনা করে মাঠ পর্যায়ে কাজের সমস্যাবলী, অর্জন ও শিক্ষণীয় দিক নিয়ে আলোচনা, সারভাইভার শনাক্তকরণ, সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রমের সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আগামী দুই মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। ‎এছাড়া সংগঠন নিবন্ধন বিষয়ে করনীয়তা নিয়ে আলোচনা ও “সিটিআইপি ইয়ুথ গ্রুপ সাতক্ষীরা”নামে যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ মোতাবেক স্বীকৃতিপত্র নেওয়ার বিষয়ে আলোচনা এবং গঠনতন্ত্র পর্যালোচনা ও  সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন কনক মন্ডল, আসমাউল হুসনা, সোহেল আহমেদ, মাসুদ করিম সুমন, শিমুল দাশ, কর্ণবিশ্বাস, আইরিন সুলতানা, সালমা আক্তার, মনিরুজ্জামান টিটু প্রমুখ। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি  সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে