গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ১১:৫২ এএম
গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু।  নিহত নজরুল ইসলাম লংগাইর গ্রামের বাসিন্দা ও পাইথল গোলাম রব (রহ) বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক।  শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার  পাগলা থানার মশাখালী ইউনিয়নের শীলা ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটে।  ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন শিক্ষক নজরুল ইসলাম ভোর সকালে রেললাইন এলাকায় ঘুরাঘুরি করার সময় ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেনের নিচে কাটা পড়ে। নিহতের পরিবার বরাত দিয়ে তিনি জানান শিক্ষক নজরুল ইসলাম বেশ কিছু দিন যাবত মানসিক সমস্যা ভুগছিলেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।  তিনি আরও বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে মরদেহে হস্তান্তরের আবেদন করলে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে