বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকার একটি পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল আটটার দিকে পানিতে ডুবে মৃত্যুবরণ করা শিশু গোবিন্দপুর এলাকার বাসিন্দা আক্তার মাঝির মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ভাড়াবাড়িতে বসবাসরত অবস্থায় অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।