ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণিল আয়োজনে অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের ২০২৫ সালে বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ত্রেুষ্ট, সনদ ও সম্মানী বিতরণ করা হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) সকালে স্থানীয় এস. এম মাইন উদ্দিন পার্টি প্যালসে এ উপলক্ষে দিনব্যাপী ফ্যামিলি ডে অনুষ্ঠানে আয়োজন করে উপজেলায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গফরগাঁও অক্সফোর্ড একাডেমী। প্রতিষ্ঠানের পরিচালক আমিনুল সরকার সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ বাহারুল ইসলাম। প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুল হাসানের পরিচালনায় দিনব্যাপী শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক - অভিভাবিকাসহ অতিথি নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ফ্যামিলি ডে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক- শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানে ফাউন্ডেশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ত্রেুষ্ট, সনদ ও সম্মানী বিতরণ করা হয়। পরে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।