গফরগাঁওয়ে জামায়াতের দু'টি শিক্ষা শিবির অনুষ্ঠিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:২৪ পিএম
গফরগাঁওয়ে জামায়াতের দু'টি শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতিদের নিয়ে পৃথক স্থানে দিনব্যাপী দু'টি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা বদরুল আলম। জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক আকন্দের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম ও অর্থ সম্পাদক  আরিফুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে সকালে পাগলা থানাধীন পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক আকন্দ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আলহাজ্ব আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান পাঠান। পাগলা থানা জামায়াতের আমির মাওলানা মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবিরের বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হিরা সহ অন্য নেতারা। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষা শিবিরে উপজেলা ও পাগলা থানাধীন বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে