হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০২:৫০ পিএম
হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

দিনাজপুরের হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্বিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালি ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহঃ তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক হাকিমপুর শাখার ম্যানেজার এটিএম আশেকুল হারামাইন,সিনিয়র অফিসার আরেফিন খন্দকার তুহিন সহ আরো অনেকে। জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, হিলি দেশের গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এই বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। লেনদেনে কেউ যেনো জালনোটে প্রতারিত না হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে সচেতন হতে হবে তাতে এটা নিয়ন্ত্রণ করা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে