ভূরুঙ্গামারীতে কৃষকদের বিনামূল্যে বীঝ ও সার বিতরণ

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০২:৫৪ পিএম
ভূরুঙ্গামারীতে কৃষকদের বিনামূল্যে বীঝ ও সার বিতরণ
ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফসী ধান ও গ্রীষ্মকালীন তিন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্কব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন মন্ডল ও জামায়াতের জেলা আমির আজিজুর রহমান স্বপন। আলোচনা শেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরনের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি কৃষকদের বলেন, অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের পাশে আসতে পেরেছি। কারণ আপনারা আমাকে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেভাবেই আমি আপনাদের সুখে-দুঃখে থাকতে চাই। আর আপনারা বীজ সার সঠিকভাবে প্রয়োগ করবেন।
আপনার জেলার সংবাদ পড়তে