পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের অব্যাহত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আবারো ইয়াবা ও বাংলা মদসহ মাদক দ্রব্য উদ্ধার করেছে। এসময় পুলিশ মাদক বিক্রেতাসহ ৫ জনকে হাতে-নাতে আটক করেছে। উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি টিম রোববার ( ১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রাধানগর রবিন মার্কেট এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার মালিগাঁও বানপাড়ার জনৈক জহর আলীর পুত্র চিহ্নিত মাদককারবারী মোঃ মোস্তফা কামাল (৪০) এর বাড়ীতে মাদকদ্রব্য সেবনকালে মোস্তাফা সহ আরো চার মাদকসেবীকে হাতে-নাতে আটক করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম বাংলা মদ ও কিছু গাঁজা উদ্ধার করেন। আটককৃতরা হলেন- রাধানগর প্রধানপাড়া গ্রামের মৃত: হামিদুল ইসলামের পুত্র মোঃ জাহিদুল ইসলাম (৩৫), দোহসুহ গ্রামের ডুকু মুরমু এর পুত্র রবিন মুরমু (২৮) এবং দঃ দূর্গাপুর (সাতপাকি) গ্রামের হাসান আলীর পুত্র মোঃ কাশেম আলী (৩০)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ৫ জনের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার (১৩ এপ্র্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আটোয়ারী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।