রাজশাহী বাগমারা উপজেলার মাদারীগঞ্জ সাফিক্স প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন এর ২০২৬ কৃৃতি, বিদায়, সংবর্ধনা ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার ১৩(এপ্রিল)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শামসুজ্জোহা সরকার বাদশা, প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বাগমারা উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমিত, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান( রঞ্জু), পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুস সাত্তার শাহ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রথম আলোর বাগমারা প্রতিনিধি প্রভাষক মামুনুর রশিদ মামুন, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান,সব ইন্সপেক্টর রুবেল, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ,গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা মুকুল, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান (মুকুল),গনিপুর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম সান্টু, জহুরুল ইসলাম, সুলতান মাহমুদ, আব্দুল জলিল, সাফিক্স প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ জাকিরুল ইসলাম জাকির,শিক্ষক কর্মচারী। ।এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ওসম্মানিত অতিথি এবং শিক্ষার্থী-পরীক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরীক্ষার্থীরা নকল মুক্ত পরিবেশে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন এবং বর্তমান শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের দিক নির্দেশনা মোতাবেক অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে পরীক্ষার্থীরা অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় শিক্ষার্থীদের অভিভাবক গন উপস্থিত ছিলেন। সাফিক্স প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেনে অধ্যায়নরত রয়েছেন প্রায় ১২শ শিক্ষার্থী। সাফিক্স প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন থেকে এ বছর ৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণ করছেন। কৃতি বিদায়, সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। উল্লেখ্য, প্রতিবছর এসএসসি পরীক্ষায় সাফিক্স প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন এর পরীক্ষার্থীরা সুনামের সাথে ফলাফল অর্জন করে আসছে।