বরগুনার তালতলীতে শুভ নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে বিশাল এক র্যালী বের করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে শেষ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মেলায় রয়েছে, ঘুড়ি ও বেলুন উড়ানো, খেলাধুলা ও বিভিন্ন স্টলে রয়েছে রকমারী খাবার।