হিলিতে বাংলা নববর্ষ পালিত

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ পিএম
হিলিতে বাংলা নববর্ষ পালিত

বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলা নববর্ষ ১৪৩৩ পালন করা হয়েছে।

নববর্ষ উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ৯ টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠুসহ সরকারির দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজ, স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

পরে উপজেলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে