কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নতুন বছরকে বরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ পিএম
কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নতুন বছরকে বরণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার সূচনা হয়। এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বাঙালির চিরন্তন লোকজ ঐতিহ্য-বর্ণিল মুখোশ, পালকি, হাতপাখা, মাটির শিল্পকর্ম ও নান্দনিক আলপনা ফুটিয়ে তোলা হয়। ঢাক-ঢোলের তালে ও লোকগানের সুরে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো.খালেদ সাইফুল্লাহ্ সোহেল খান, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, এডিএম এরশাদুল আহমেদ,এডিসি জেনারেল মিজাবে রহমত,এডিসি (রাজস্ব)মুহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই সর্বজনীন উৎসবে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে