ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৫:৫৩ পিএম
ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা
রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে বিদায়ী ইউএনওর কর্মজীবনের সাফল্য ও অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিনসহ সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ মামুন, ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন মন্ডল, মমিনুল হক সবুজ, মাহফুজুর রহমান প্রিন্স, মাহাবুর রহমান মনি, ফারুক আহমেদ, আলমগীর হোসেন ও রুস্তম আলী সায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা বলেন, ইউএনও মাহবুবুল ইসলাম বাগমারায় দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদায়ী বক্তব্যে মাহবুবুল ইসলাম বাগমারার মানুষ ও সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাগমারায় দায়িত্ব পালনকালীন সময়টি আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সকলের আন্তরিক সহযোগিতা আমি সবসময় মনে রাখবো।” অনুষ্ঠানের শেষে বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বই উপহার প্রদান করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে