কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর রামদী ইউনিয়নের হাজী মজলু মিয়ার সভাপতিত্বে ফ্যাসিস্ট সরকারের আমলে ইনু মিয়াকে নির্যাতন করার ১৪ বছর পর বিএনপি ক্ষমতায় আসায় প্রতিমন্ত্রী শরিফুল আলম তাকে ভাত খাওয়ালেন। এসময় প্রধান অতিথি সিআইপি শরিফুল আলম বলেন, গত ১৭টি বছর ইনু মিয়ার মত আমার দলের আরও কত ইনু নির্যাতিত হয়েছে ফ্যাসিস্টদের হাতে তার কোনো হাতে গুনা নেই। তিনি বলেন, আমি নিজেও শতাধিক মামলা নিয়ে জেল খেটেছি। কখনো ধমে থাকিনি। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্টদের হাতে অবৈধভাবে জেল খেটেছেন শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। কিন্তু মিথ্যার সাথে কখনো আপোষ করেননি। তাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ১৭টি বছর প্রবাসে থেকেও নেতাকর্মীকে উৎসাহ জুগিয়েছেন। এসময় বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী মৎস্যজীবি দলের সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি মো: এমাদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সভাপতি শাহদাৎ হোসেন শাহআলম, উপজেলা যুব দলের আহ্বায়ক আজহারুল উদ্দিন লিটন ও ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসিন, কুলিয়ারচর অফিসার ইনচার্জ।