বর্ষবরণে 'কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের' বর্ণাঢ্য আয়োজন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৮:০১ পিএম
বর্ষবরণে 'কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের' বর্ণাঢ্য আয়োজন
বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত "কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ" এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণের আনুষ্ঠানিকতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে 'জাতীয় সঙ্গীত' ও 'এসো, এসো হে বৈশাখ' গান পরিবেশন, বর্ণাঢ্য বিশাল আনন্দ শোভাযাত্রা, উপজেলা চত্বরে বৈশাখী মেলায়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে। বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় অন্যান্যের মাঝে কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যরা রং বেরঙের ব্যানার, বাংলা হরফ খচিত ফেস্টুন, মুখোস, বিশাল আকৃতির হাতি, সিংহ ও গ্রাম বাংলার অতি পুরনো ঐতিহ্যবাহী নববধূ বরণ পালকি সকলের দৃষ্টি আকর্ষণ করে। বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রচেষ্টায় বৈশাখী মেলা ও খাবার স্টল প্রদর্শন করা হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জিলাপি আপ্যায়ন ও পান্তার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার, মনিরা ভূঁইয়া সম্পা, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তার, প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, অভিভাবক প্রতিনিধি আকরাম হোসেন রিপন, অধ্যক্ষ মোঃ সোহরাওয়ার্দী, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, স্কুল ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, শাকিল আহমেদ, সোহরাব হোসেন, দেব ব্রত, জান্নাতুল ফেরদৌস নদী, সাকিব প্রমুখ নানা কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে