রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম।
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলের প্রাণকেন্দ্র কেশরহাট বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের সমন্বয়ে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছেন। বাজার ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা, অনৈতিক কার্যক্রম প্রতিরোধ এবং সামাজিক ও মানবিক বিভিন্ন ইস্যুতে তার সক্রিয় ভূমিকা ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।এবার বৃহত্তর পরিসরে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ (ক) প্যানেল থেকে পরিচালক পদে শরিফুল ইসলাম (ঢোল) মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শরিফুল ইসলাম জানান, আধুনিক ও ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার প্রসার, তথ্যপ্রযুক্তি ও প্রকৌশল জ্ঞানের ব্যবহার নিশ্চিত করে রাজশাহীর ব্যবসা খাতকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তোলাই তার মূল লক্ষ্য। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সমস্যা সমাধান এবং একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।