নওগাঁর মহাদেবপুরে সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। নতুন বছরকে বরণ করে নিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ১ বৈশাখ বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। নানা বয়সের নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শ্রেণি পেশার মানুষ বর্ণাঢ্য সাজে, বাংলার চিরায়ত ঐতিহ্য কাস্তে, কোদাল, লাঙ্গল, গরু মহিষের হাল, ঘোড় সওয়ার, গরুর গাড়ি, ভার শিকা, হুক্কা, মাছ ধরা জাল, পলই, খলই, পানি সেঁচের ডাব প্রভৃতি নিয়ে, কেউ মাতুল মাথায়, আবার কেউ কাগজের তৈরি বর্ণিল ক্যাপ মাথায় দিয়ে বাজনার তালে তালে নেচে গেয়ে র্যালী প্রাণবন্ত করে তোলেন।
অন্যদের মধ্যে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল, তার সহধর্মীনি মনিরা সুলতানা, সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মোহাম্মদ এরশাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, এস, এম, হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, প্রচার সম্পাদক আমিন ইসলাম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, বিএনপি নেতা সেকেন্দার আলী, শহিদুল ইসলাম সাগর, আবুল কালাম আজাদ স্বপন, এ্যাডভোকেট শিপলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মানুষ, ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী, সদস্য চঞ্চল রহমান, ইখতিয়ার উদ্দিন দূরন্ত, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এফআই সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব রিপন মাহমুদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফি, নিশান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ এতে নেতৃত্ব দেন।
র্যালী শেষে এমপি ফজলে হুদা বাবুল হাইস্কুল মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করেন এবং হাঁড়ি ভাঙ্গা খেলায় অংশ নেন। সেখানে আয়োজিত আলোচনা সভায় এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও সাস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ইউএনও মানজুরা মুশাররফ এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য দানকালে এমপি ফজলে হুদা বলেন, “বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখের মাধ্যমে যেন মানুষে মানুষে সাম্য, মানবিক মর্যাদাবোধ, সহমর্মিতা, সৌহার্দ জেগে ওঠে। এই মূহুর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। সারা বিশ্ব একটা টাল মাটাল অবস্থায় আছে। এই সময় আমাদের নিজেদের মধ্যে বিভেদ করা যাবেনা।ঠ নববর্ষে আমরা সেই ঐক্যের মানষিক প্রস্তুতি নিই, যাতে আগামীতে আমাদের যে কোন সমস্যা, সেটা জাতীয় হোক, স্থানীয় হোক আমরা সবাই এক সাথে এক ভাবে প্রতিকূলতাগুলো যেন অতিক্রম করতে পারি।”
এ উপলক্ষে হাইস্কুল মাঠে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। গভীর রাত পর্যন্ত আশেপাশের এলাকার সর্বস্তরের নারী-পুরুষ মেলায় ভীড় জমান। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।