কুষ্টিয়ায় আব্দুর রহমান শামিমকে কুপিয়ে হত্যা, 'বাসদ (মার্কসবাদী)'-এর ক্ষোভ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:২২ পিএম | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ পিএম
কুষ্টিয়ায় আব্দুর রহমান শামিমকে কুপিয়ে হত্যা, 'বাসদ (মার্কসবাদী)'-এর  ক্ষোভ প্রকাশ

রোববার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত দরবার শরীফে হামলা-ভাঙচুর চালিয়েছে। দরবার শরীফে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে 'কালান্দার বাবা' নামে পরিচিত আব্দুর রহমান শামিমকে। দরবারে আরও ৩ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা। তিনি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আব্দুর রহমান শামিমের ধর্ম সম্পর্কিত একটি বক্তব্য নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দরবার শরীফে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিক প্রচারের ভিত্তিতে সংগঠিত এলাকাবাসী হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। যা সাম্প্রতিক অতীতে নির্বিচারে লালন-বাউল শিল্পীদের ওপর হামলা, মাজার-আখড়া ভাঙার অপতৎপরতার পুনরাবৃত্তি।  দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাকি ঘটনা সম্পর্কে অবহিত ছিলেন না। এ ঘটনায় প্রশাসনের আন্তরিকতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।" তিনি অবিলম্বে এ ঘটনায় যুক্ত হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে এবং দরবার-মাজার শরীফ-আখড়া সহ ভিন্ন ধর্ম মতাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।   

আপনার জেলার সংবাদ পড়তে