সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৩:৩৮ পিএম
সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা

নওগাঁর সাপাহারে নিউক্লিয়াস ক্যাডেট একাডেমি কর্তৃক  ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় নিউক্লিয়াস ক্যাডেট একাডেমী মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান (লাবু)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ মোতাহার শাহ চৌধুরী,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, মোঃ মিজানুর শাহ চৌধুরী ও মোঃ শাহ আলম, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল কবীর,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম,সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকারিয়া আলম,মাওলানা মোঃ কাওছার হোসেন ও নিউক্লিয়াস ক্যাডেট একাডেমীর পরিচালক এমদাদুল হক মিলন, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে