রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:১২ পিএম
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী জামাল উদ্দীন ওরফে রুমি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুমি উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বনপুকুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,মাদক মামলার পলাতক আসামী জামাল উদ্দীন রুমি বাড়ীতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন,রুমির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে শনিবারই আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে