আত্রাইয়ে পাচারের সময় ১১২ লিটার পেট্রল জব্দ

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৫:১৮ পিএম
আত্রাইয়ে পাচারের সময় ১১২ লিটার পেট্রল জব্দ

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে পাচারের সময় ১১২লিটার পেট্রল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটা নাগাদ উপজেলার শুটকিগাছা বাজার থেকে এই পেট্রল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। আদালতের বিচারক নুরে আলম সিদ্দিক জানান,একটি অটো চার্জার ভ্যান যোগে ৫টি জারে করে মোট ১১২লিটার পেট্রল পাচার করা হচ্ছিল। ভ্যানটি উপজেলার শুটকিগাছা বাজার অতিক্রম করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে আটক করে। এসময় ভ্যান চালক দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে শনিবার দুপুর আড়াইটা নাগাদ ওই বাজার থেকে পেট্রলগুলো জব্দ করা হয়েছে। তবে পেট্রলের মালিক বা জরিত কাউকে না পাওয়ায় পেট্রলগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে