জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিরোধী দলের প্রতি কারণে অকারণে ওয়াক আউট না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি সরকারি দলের প্রতি বিরোধীদলকে একুমোডিডেট করার আহবান জানিয়ে বলেছেন, বিরোধীদলকে কাজ করার মতো যেন স্পেস দেয়া হয়। তিনি আরও বলেছেন, যারা স্বৈরশাসকের বিরুদ্ধে একত্রে আন্দোলন করেছে তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখেন। শনিবার দুপুরে বরিশাল চেম্বার অব কমার্সের আলোচনা সভা শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় স্পিকারের কাছে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বলে নানা অভিযোগ তুলে ধরা হয়। চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।