বড়াইগ্রামে অটো ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:২৫ পিএম
বড়াইগ্রামে অটো ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী অটো ভ্যানের ধাক্কায় আব্দুর রহিম (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড়ে জোনাইল-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম দিঘইর গ্রামের শাহ আলমের ছেলে। সে দিঘইর প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।  জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে আব্দুর রহিম বন্ধুদের সাথে স্কুল থেকে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে