যশোরের ঝিকরগাছা উপজেলায় এবার ৮ পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এসকল পরীক্ষা কেন্দ্র গুলো হলো - সরকারি এম এল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০১ জন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪৩ জন, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬৫ জন, কায়েমকোলা উচ্চ বালিকা বিদ্যালয় ও কারিগরি কলেজ কেন্দ্রে ৩৮৬ জন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রতিস্থাপন কেন্দ্র ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাই স্কুলে ৪৮০ জন, মুকুন্দপুর আলিম মাদ্রাসা প্রতিস্থাপন কেন্দ্র বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ে ১৭৭ জন, ঝিকরগাছা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (ভোকেশনাল) ১৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে। এসকল পরীক্ষা কেন্দ্র পরিচালনার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানান - নকলমুক্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়েই এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ প্রত্যাশা করছি।