রাণীশংকৈলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৭:৫৩ পিএম
রাণীশংকৈলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ২০এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মহাদেব বসাক, ডিগ্রি কলেজ অধ্যক্ষ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলা পরিষদের সদস্য বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারি বলেন, বিএনপির কিছু যুবক তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে