মঙ্গলবার ২১ এপ্রিল সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. কমরেড সামছুল আলম এক বিবৃতিতে বলেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টি ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক আমরুল প্রামনিক টনিককে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার গণতান্ত্রিক বাম ঐক্যের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বছরের ০৪ জুলাই সমাজতান্ত্রিক মজদুর পার্টির সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি বলেন, সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর অভিযুক্ত আমরুল প্রামানিক আবারো নিজেকে সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় দাবি করছেন বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় এই স্বার্থান্বেষী মহলটি সাধারণ মানুষের সাথে বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডা. কমরেড সামছুল আলম সরকারসহ দেশবাসীকে সতর্ক করেন বলেন, উক্ত আমরুল প্রামানিক টনিকের সাথে সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের কোন সম্পর্ক নেই। তাই সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ করছি।