বৃদ্ধাকে হত্যা করে স্বর্নসহ টাকা লুঠ

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০২:০৮ পিএম
বৃদ্ধাকে হত্যা করে স্বর্নসহ টাকা লুঠ

দিনাজপুরের ঘোড়াঘাটে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের সময় ওয়ালেদা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালের কোন এক সময়  উপজেলার পূর্ব পালশা গ্রামে বৃদ্ধার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত ওয়ালেদা খাতুন উপজেলার পালশা ইউনিয়নের মৃত হবিবুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানায়, ছোট মেয়ে রহিমা বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন ওয়ালেদা খাতুন। তার পাঁচ ছেলে ও দুই মেয়ে। ছেলেরা সবাই আলাদা বাড়িতে বসবাস করেন এবং বড় মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। ছোট মেয়ে রহিমা বেগম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে যান এবং ৬ বছর প্রবাসে থাকার পর ছয় মাস আগে দেশে ফিরে মায়ের সঙ্গে বসবাস করছিলেন। মঙ্গলবার বিকালের দিকে কোনো এক সময় একটি দুর্বৃত্তচক্র ঘরে ঢ়ুকে এবং কসটেপ দিয়ে বৃদ্ধা ওয়ালেদা খাতুনের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাকে গলায় গামছা পেচিয়ে ও মুখে কসটেপ দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুটকরে নিয়ে যায়। ঘটনার সময় তার ছোট মেয়ে ডুগডুগি বাজারে কাপড়ের দোকানে ছিলো। পরে সন্ধার দিকে মেয়ে বাড়িতে ফিরে এসে মায়ের ওই অবস্থা দেখে চিৎকার করলে নিকট প্রতিবেশীরা এসে থানায় খবর দিলে ঘোড়াঘাট থানা পুলিশ রাতে লাশটি থানা হেফাজতে নেয়। বুধবার সকালে লাশের পোষ্টমর্টেম রিপোর্ট এর জন্য দিনাজপুর জেলা মর্গে প্রেরন করেন।এব্যাপারে নিহতর বড় ছেলে বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, হত্যাকারীকে সনাক্তকরণে ইতোমধ্যেই কাজ শুরু

আপনার জেলার সংবাদ পড়তে