দিনাজপুরের চিরিরবন্দরে বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ করার দায়ে ৪ হাজার টাকা জরিমানা ও তেল জব্দ করে পাম্পে জমা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল বুধবার দিবাগত রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহানা আফরোজ উপজেলার নশরতপুর ইউনিয়নের মনসা পাড়ার জনৈক নিতাই চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালিয়ে ৮৭ লিটার প্রেট্রোল জব্দ করে। এসময় উপস্থিত জনগণের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে তেল মজুদ করার দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর তেলগুলি রাতেই চিরিরবন্দর ফিলিং স্টেশনে জমা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, পুরো উপজেলায় সোর্স লাগানো হয়েছে। কারো বিরুদ্ধে অবৈধ মজুদের তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান চালানো হবে।