“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর বাস্তাবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সহ মেডিকেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।