ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০২:৪৩ পিএম
ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণিভর বাংলাদেশ- স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা নরদেব রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ডাঃ ফেরদোসী খাতুন, ডাঃ আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল, বিএনপিনেতা সামসুজ্জামান হাসু, জামায়াতনেতা মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক জাকারিয়া মিঞা, ইসলামকি ফউন্ডেশণের ফিল্ড সুপাভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিক, ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর মোখলেছুর রহমান, টিএমএসএস-এর পুষ্টিবিদ ওমর ফারুকসহ আরও অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে