আটোয়ারীতে

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) :
| আপডেট: ২৩ এপ্রিল, ২০২৬, ০২:৪৪ পিএম | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০২:৪৪ পিএম
সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

পঞ্চগড়ের আটোয়ারীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ, রংপুর এর বাস্তবায়নে উপজেলা কৃষি বিভাগের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২১-২৩ এপ্রিল এই ৩ দিন উক্ত প্রশিক্ষণে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ ছাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক কার্যালয় (বারটান), রংপুরের মাঠ সহকারী ও হিসাবরক্ষক মো: দারুজ্জামান মিয়া। এসএএও, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, এআরডিও, তথ্য আপা, ইমাম, পুরোহিত ও এনজিওর প্রতিনিধিগণ আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে সনদপত্র গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে