দিঘলিয়া উপজেলায় নানা কর্মসূচি পালনের প্রত্যয়কে সামনে নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের(২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল) শুভ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কারুকাজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। "পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। অতঃপর অনুষ্ঠিত হয় পুষ্টির ওপর আলোচনা সভা।দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কক্ষে দিঘলিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। এ সময় তিনি বলেন, আমাদের যত্রতত্র খাবার খেলে চলবেনা। খাবার গ্রহণ করার আগে আমাদের পুষ্টিগুন সম্পন্ন খাবার খেতে হবে। আমাদের দেশের মাদের মাতৃকালীন সময়ে পুষ্টিযুক্ত খাবার বেশি পরিমাণ খাওয়াতে হবে। তবেই আমাদের দেশে মেধাবী সন্তানের জন্ম হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিনাত সুলতানা ফাতেমা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী হাসনাতুজ তাসনিয়া, সহকারী সার্জন ডাঃ মোঃ সালমান হোসেন মেডিকেল অফিসার ডাঃ সুজন রায়, মেডিকেল অফিসার ডাঃ সুবর্ণা ইয়াসমিন, মেডিকেল অফিসার ডাঃ মুহাঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি পলাশ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স, স্কুলের স্কাউট সদস্যবৃন্দ।