দাকোপে এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:১০ পিএম
দাকোপে এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

দাকোপে জলবায়ু পরিবর্তন, স্থানচ্যুতি এবং সামাজিক সুরক্ষার অধিকারের অন্তর্ভুক্তির আহবানের উপর এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যারেটাস জার্মানি এবং বিএমজেডের অর্থায়নে বাস্তবায়নকারি বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিআরআরসিসিএ প্রকল্পের আওতায় লাউডোব ও বানিশান্তা ইউনিয়নের ডিএমসিগণ এ ক্যাম্পেইনের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, সাংবাদিক শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, আজগর হোসেন ছাব্বির, লতিকা গাইন, নিভাষ হালদার, ইসরাফিল বয়াতি প্রমুখ। ক্যাম্পেইন শেষে টেকসই পানি ব্যবস্থাপনা, কৃষির জন্য নিরাপদ পানির নিশ্চয়তা, নিয়মিত খাল খনন এবং জলবায়ু অভিবাসন রোধে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদারের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে দাবী আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে