মোঃ আবু হাসান, এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, র্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর নেতৃত্বে ও র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে বুধবার ২২ এপ্রিল একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তন্মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে মোট ৭৭,৫০০/- (সাতাত্তর হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়। একই ভ্রাম্যমান আদালত কর্তৃক ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য ˆতরির উপকরণ জব্দ করে আরমান হোসেন (৪৮)’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ৭০,০০০/- ( সত্তর হাজার ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, কেরাণীগঞ্জ, এনএসআই, ফায়ার সার্ভিস ও র্যাব-১০, সদর কোম্পানী কর্তৃক যৌথভাবে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় স্যাটেলাইট এলপিজি প্লানে আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়| অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার কারণে উক্ত এলপিজি প্লানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।