চিরিরবন্দরে গ্রামীণ সড়কে সজিনা গাছ রোপণ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:৩০ পিএম
চিরিরবন্দরে গ্রামীণ সড়কে সজিনা গাছ রোপণ

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ সড়কে সজিনা গাছ রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে।  গতকাল ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের মালিপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন জানান, পারিবারিক পুষ্টির ঘাটতি পূরণে উপজেলার বিভিন্ন সড়কের পাশে মোট ছয় হাজার সজিনা গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনে প্রায় ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। গ্রামীণ সড়কের পাশের যে কৃষকের জমির সীমানায় এসব গাছ লাগানো হয়েছে, তারাই গাছগুলোর পরিচর্যা করবেন এবং এর ফল ভোগ করবেন। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ছয় হাজার সজিনা গাছের চারা (কাটিং) রোপণ কার্যক্রম একযোগে চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে