"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীগণ। উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এবছর ২৩-২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহের দিন নির্ধারণ করা হয়েছে। মূলত: সপ্তাহজুড়ে স্কুল, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু-কিশোর ও গর্ভবতী মায়েদের পুষ্টি পরীক্ষা এবং খাদ্যাভ্যাস নিয়ে ক্যাম্পেইন করাই পুষ্টি সপ্তাহের মূল উদ্দ্যেশ্য।