হিলিতে সাপ্তাহিক একদিন দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পিএম
হিলিতে সাপ্তাহিক একদিন দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ

দিনাজপুরের হিলিতে সপ্তাহিক একদিন দোকান বন্ধের দাবিতে শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ সমাবেশ করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাহিলি বাজার সরকারি খাদ্য গুদাম মোড়ে সাপ্তাহিক শুক্রবার সকল দোকান বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সকল শ্রমিকরা।

শ্রমিকরা জানান, শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে সাপ্তাহিক একদিন দোকানপাট বন্ধ রাখার নিয়ম থাকলেও হিলি বাজারে তা মানা হচ্ছে না। শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দোকান বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে