নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ কলমাকান্দা উপজেলায় শুক্রবার দিনব্যাপী কর্র্মসূচী অংশ হিসাবে সদর ইউনিয়নসহ রংছাতি লেঙ্গুড়া ইউনিয়নে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন পরিদর্শন করেন মাননীয় ডেপুটি স্পিকার। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচী অংশ হিসাবে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীদের সাথে মতবিনিময়, রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া এলাকায় আরসিসি গার্ডার রসু ব্রিজ পরিদর্শন, পাগলা খাল খনন, লেঙ্গুড়া ইউনিয়নের চেংনী সীমান্ত এলাকায় রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এসব পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের বলেন, আমার নির্বাচনী এলাকায় মহা-প্রকল্প পরিকল্পনা রয়েছে, ইতিমধ্যে কয়েকটি উন্নয়নমুলক কাজের যাত্রা শুরু হয়েছে, আপনারা দোয়া করেন, ধীরে ধীরে আমি এলাকার উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবো মানুষের কল্যাণে। সুন্দর একটি উপজেলা উপহার দিয়ে যাবো আপনাদের। আপনারা শুধু আমার পাশে থাকুন, একটু সহযোগিতা করুন। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করে যাবো ইনশাআল্লাহ। মাদক ও চোরাচালান সিন্ডিকেট প্রশ্নে তিনি বলেন, মাদক চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে, প্রশাসনকে অবগত করা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে কোনো ছাড় নয়। তিনি সরকারি সিডিউল এর বাইরেও এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ, হাসপাতালের ডাক্তার ও প্রশাসনিক প্রতিটি দপ্তরগুলোসহ কোথায় কি উন্নয়ন করতে হবে এবং মাঠ প্রশাসনকে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিসহ সজাগ দৃষ্টি রেখেছেন তিনি।